হোম > ধর্ম ও ইসলাম

জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা রোববার

স্টাফ রিপোর্টার

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী রোববার দুপুর ২ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন ২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান।

শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ সাধন, তরুণ প্রজন্মের নৈতিক চেতনা জাগ্রতকরণ ও ধর্মীয় নেতৃত্বের উৎকর্ষতা বৃদ্ধি করার লক্ষ্যেই ইসলামিক ফাউন্ডেশন এই মহতি উদ্যোগ গ্রহণ করেছে।

সম্মেলনে হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ী তিন গ্রুপের ৯ জন করে প্রতিযোগী এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে তিন জন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারী ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় দেড় লাখ এবং তৃতীয় এক লাখ টাকা। সীরাত প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় ৪৫ হাজার এবং তৃতীয় ৪০ হাজার টাকা। শ্রেষ্ঠ ইমাম ও খামারী ইমামদের ক্ষেত্রেও যথানিয়মে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

এই আয়োজনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন দেশের ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ, কোরআন হিফজ ও সীরাত চর্চা উৎসাহিতকরণ এবং ইমামদের নেতৃত্ব বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। এ অনুষ্ঠান সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ বাংলাদেশি হজযাত্রী

হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আরব

কোরবানির পশু নির্বাচনে কী কী বিষয়ে খেয়াল রাখবেন?

সৌদি আরব পৌঁছেছে ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা

সৌদি আরবে ৩৬৯৯৬ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৬১৫৬ বাংলাদেশি হজযাত্রী

হজে যাওয়া ৪ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

হজের মানসিক প্রস্তুতি নেবেন যেভাবে