হোম > ইসলাম ও জীবন

শুক্রবার কিরাত সম্মেলন, যোগ দেবেন ৫ দেশের ক্বারি

ডেস্ক রিপোর্ট

আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলনে আসছেন ৫ দেশের খ্যাতিমান ক্বারি।

আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকার মুগদায় কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলনে বিশ্বব্যাপী খ্যাতনামা কারীগণের অংশগ্রহণে এটি একটি অনন্য আয়োজন হতে যাচ্ছে।

আমন্ত্রিত বিদেশি ক্বারিরা হলেন, আনোয়ারুল হাসান শাহ বুখারী (পাকিস্তান), আতা আব্দুল আলিম রসূলী (মালয়েশিয়া), হাদী ইসফিদানি (ইরান), মুখতার মোহাম্মদ আব্দুল আজিজ (ইরাক), হাফিজ আবু মোহাম্মদ আসাদ (ভারত), বাংলাদেশি ক্বারিদের মধ্যে থাকছেন, মাওলানা সাইফুল ইসলাম আসাদ, হাফেজ মো. ইমরান হাসান, মাওলানা মুজিবুর রহমান, সুন্দর কণ্ঠে ইসলামি নাশিদ পরিবেশনা উপস্থাপনের জন্য সম্মেলনে অংশ নেবেন দেশের প্রখ্যাত শিল্পীরা, থাকবেন, কাজী আল আমিন, মুহাম্মদ আহসান, মাওলানা রাশেদ, সাদিক আল কোরাইশী, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ ইমামুল হকসহ আরও অনেকে।

সভাপতি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন, খ্যাতিমান ওয়ায়েজ, আলহাজ্ব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, উপদেষ্টা, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার। উপদেষ্টা হিসেবে থাকবেন, আলহাজ্ব মাওলানা এরশাদুল হক।

এডি/ডব্লিউএ

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি