হোম > ইসলাম ও জীবন

আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় হাফেজদের যোগ্যরূপে গড়ার আহ্বান

স্টাফ রিপোর্টার

কোরআনের হাফেজদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করে আধুনিক সব চ্যালেঞ্জের মোকাবেলায় যোগ্যরূপে গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন।

সোমবার বিকেলে রাজধানীর কাটাবনে বাংলাদেশ মসজিদ মিশনের হিফজখানা থেকে সদ্য পাস করা হাফেজদের পাগড়ি ও সনদ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মাওলানা যাইনুল আবেদিন বলেন, মসজিদ মিশন ঢাকায় এবং দেশের বিভিন্ন জেলায় আদর্শ হিফজখানার মাধ্যমে ছোট ছোট সোনামণিদের কুরআনের হাফেজ বানিয়ে তাদের মাঝে আদর্শিক দ্বীনি শিক্ষার আলো জ্বালাতে চায়। নৈতিকতা সম্পন্ন একজন আদর্শ নাগরিক তৈরি করে সমাজ বিনির্মাণে হাফেজদের প্রস্তুত থাকতে হবে।

মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় দাস্তারবন্দি ও বার্ষিক পরীক্ষায় কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ও মসজিদ মিশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফাজ্জল হোসাইন খান, ইসলামিক কানুন বাস্তবায়ন পরিষদের আমীর এবং জামিয়া এমদাদিয়া ও দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম,মুহাদ্দিস ফয়জুল্লাহ আশরাফী, সরসিনার ছোট পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা নিজামুদ্দীন প্রমুখ।

মসজিদ মিশন কেন্দ্রীয় হিফজখানা থেকে এ বছর সনদপ্রাপ্তদের পাগড়ি, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এবং আদর্শ হেচকখানা থেকে বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হয়।

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি