হোম > ধর্ম ও ইসলাম

রমজানের অবহেলিত আমল নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আমার দেশ অনলাইন

জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ইতিকাফ রমজানের ইবাদতকে পূর্ণতা দান করে। বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যে আমলটি রাসুল (সা.) জীবনে কখনো ছাড়েননি, সেই আমলটি অধিকাংশ মানুষ আমরা জীবনে একবারও করিনি। সেই অবহেলিত আমলটির নাম ইতিকাফ।

একই ফেসবুক পোস্টের মন্তব্যে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের মনোযোগ অত্যন্ত বিক্ষিপ্ত। ফেসবুকের রিলসের মতোই আমাদের ভাবনাগুলো ক্রমাগত দৌড়াতে থাকে। মনোযোগ দিয়ে কোনো লেখাপড়ার, কিংবা কোনো বিষয় নিয়ে ভাবার অবকাশ আমাদের হয় না। এ কারণে দুই রাকাত নামাজও পূর্ণ মনোযোগ দিয়ে খুব কম মানুষই আমরা পড়তে পারছি।

এই চরম অস্থিরতা থেকে নিজেকে খুঁজে পেতে ইতিকাফ এক অনন্য মাধ্যম হতে পারে।’

তিনি আরো বলেন, ‘ইতিকাফ এসব দুনিয়াবি ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত করে একান্তভাবে মহান আল্লাহর দিকে মনোনিবেশ করার সুযোগ করে দেয়। এই ইবাদতটি মূলত নিজের গুনাহ, আখিরাত এবং মহান রবের সঙ্গে সম্পর্ক গভীরভাবে উপলব্ধির এমন সুযোগ, যা জীবনে খুব কমই আসে।’

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘সিয়াম যেমন আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখায়, ইতিকাফ তেমনি আমাদের আত্মাকে আল্লাহর ঘরে বেঁধে ফেলে আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত শিখরে নিয়ে যায়।

এটি রাসুল (সা.)-এর এক গুরুত্বপূর্ণ সুন্নাত ও তার জীবন্ত আদর্শ, যা রমজানের ইবাদতকে পূর্ণতা দান করে।’

হজ শুদ্ধি ও সমর্পণের সফর

ক্ষমতার দাপট দুদিনের বড়াই

ক্ষণজন্মা মহাপুরুষ : কায়েদ সাহেব (রহ.)

মে দিবস এবং ইসলামের শ্রমদর্শন

কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ বাংলাদেশি হজযাত্রী

হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আরব

কোরবানির পশু নির্বাচনে কী কী বিষয়ে খেয়াল রাখবেন?

সৌদি আরব পৌঁছেছে ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা

সৌদি আরবে ৩৬৯৯৬ বাংলাদেশি হজযাত্রী