হোম > ইসলাম ও জীবন

সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান

আমার দেশ অনলাইন

বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের দ্বিতীয় সিজনের উমরাহ বিজয়ী নাজিফা খান শুক্রবার ভোরে পরিবারের সদস্যদের নিয়ে উমরার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে গিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদায়বেলায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নাজিফা খান। এই পবিত্র সফরের সুযোগ করে দেওয়ার জন্য তিনি বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের কনভেনর প্রধান সিয়াম বিন আসাদ। তিনি নাজিফা খান ও তার পরিবারের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।

পাশাপাশি, তরুণ প্রজন্মকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও জীবনের আদর্শে উদ্বুদ্ধ করতে সিরাত অলিম্পিয়াডের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ধর্ম যার যার, এর অর্থ আসলে কী—জানালেন খতিব আব্দুল মালেক

হারাম উপার্জন ঘরে ঢুকলে কী হয়

বাথরুমে অজু-গোসলের দোয়া পড়া যাবে কি

অ্যালগরিদমের ফাঁদে সময়, আত্মসমালোচনা কোথায়

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

সম্প্রীতির সীমানা ও ঈমানের স্বকীয়তা

আকিদার নামে ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম

পেনশন ও মুক্তিযোদ্ধার ভাতা ওয়ারিশদের মধ্যে কীভাবে বণ্টন হবে

গোপনে বিবাহ করা স্ত্রীকে পারিবারিকভাবে আয়োজন করে পুনরায় বিবাহ করা যাবে কি

মুসলিম জাতির উদ্দেশে যে ভবিষ্যদ্বাণী করলেন মুফতি কাজী ইব্রাহিম