হোম > ইসলাম ও জীবন

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন

স্টাফ রিপোর্টার

হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন। মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা হতে এ বিষয়ে পত্র জারি করা হয়েছে।

এপত্রে বলা হয়েছে, ২০২৬ সনের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে আসছে ১২ অক্টোবর ২০২৫ তারিখে শেষ হবে আসন্ন ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম।

সংবাদ প্রচারে ইসলামের নীতিমালা কী কী

ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, নতুন কর্মসূচি ঘোষণা

স্ত্রীর আপন বোনকে বিয়ে করা কি বৈধ?

ইসলামি মূল্যবোধে জনবান্ধব পুলিশিং

ইসলামে শালীনতা ও গোপনীয়তার শিক্ষা

শ্রমিকের ন্যায্য মজুরি ও শরিয়তের নির্দেশনা

এএসপি হলেন পুলিশের ৬৭ পরিদর্শক

নারীদের কি শ্বশুর-শাশুড়ির সাথে থাকতেই হবে, ইসলাম কী বলে

‘ভুলে গেলে শুধু জিনিস খুঁজবেন না, একটু রবকেও স্মরণ করুন’

ভিডিও কলে শুধু কবুল বললেই কি বিয়ে বৈধ হয়