হোম > ইসলাম ও জীবন

মানবতার সেবাই ইসলামের প্রকৃত শিক্ষা: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানবতার সেবাই ইসলামের প্রকৃত শিক্ষা।হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি শুধু দাওয়াহ নয়, মানবকল্যাণেও বিশেষ অবদান রেখে চলেছে। এই সংগঠন দেশ-বিদেশে বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য যে সহায়তা পৌঁছে দিয়েছে তা প্রশংসার দাবি রাখে।

শনিবার রাজধানীর মিরপুর পুলিশ কনভেনশন হলে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে সেবা ও দাওয়াহ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকের প্রজন্মকে দ্বীনের সঠিক দাওয়াহর পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই প্রকৃত ইসলামি সমাজ গঠন সম্ভব হবে।

সংস্থার সভাপতি ও বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি মুহসিন বিন মুঈন, নির্বাহী সদস্য তানবীরুল হাসান ও কামরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন- মুফতি হারুন ইজহার, সাইফুর রহমান সাগর, শায়খ জসিম উদ্দীন রাহমানি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি, মুফতি রেজওয়ান রফিকী, ড. মোহসিন রশিদ, মুফতি রেজাউল করিম আবরার, অ্যাড. নাজমুস সাদাত, সংস্থার মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক আবুল কাইউম, আফগানিস্তান রাষ্ট্রদূতসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্মেলনে আগত মেহমানদের প্রতি কৃতজ্ঞতা আদায় করে সংক্ষেপে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কার্যক্রম তুলে ধরেন সংস্থার সভাপতি মুফতি মাহফুজুল হক। মানুষের জন্য সেবার কাজ আরও বেগবান করতে সবাইকে হাফেজ্জীতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি