হোম > খেলা

পাঁচ ক্যাচে তানজিদের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম। ৩৬ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। এর আগে অবশ্য ক্যাচ তালুবন্দি করে গড়েছেন বিশ্বরেকর্ড। এক টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি পাঁচটি ক্যাচ তালুবন্দি করার রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। যৌথভাবে এই রেকর্ডে আগে থেকেই আছেন মালদ্বীপের ওয়াদাগে মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক।

আজ মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে জর্জ ডকরেল, গ্যারেথ ডিলেনি, মার্ক অ্যাডায়ার, ম্যাথিউ হ্যামফ্রিস ও বেন হোয়াইটের ক্যাচ তালুবন্দি করেন তানজিদ হাসান তামিম। এই পাঁচ ক্যাচের চারটিই তালুবন্দি করেছেন লং অনে ফিল্ডিং করার সময়। বাকিটা নিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে। ১৬ ওভারের তৃতীয় বলে ক্যাচ নেওয়া শুরু করা তানজিদ ১৮ ওভারে নেন দুই ক্যাচ। পরে ১৯ ও ২০ ওভারে নেন একটি করে ক্যাচ।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগে কোনো ফিল্ডার তিনটির বেশি ক্যাচ নিতে পারেননি। তিন সংস্করণ মিলিয়ে পাঁচটি ক্যাচ নেওয়া দ্বিতীয় ক্রিকেটার তানজিদ তামিম। এর আগে ২০১৭ সালে ইমরুল কায়েস ওয়েলিংটনে পাঁচ ক্যাচ নেন।

২০২৩ সালে কাতারের দোহায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে কাতারের বিপক্ষে পাঁচটি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়েন। গত সেপ্টেম্বরে আইল অব ম্যান সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫টি ক্যাচ নেন সাহাক।

সানিক্স কাপ খেলতে জাপান যাচ্ছে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ ফুটবল দল

সালাহ–রবার্টসন জুটিতে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

ভালভার্দের গোলে স্বস্তির জয় রিয়ালের

তবু শেষ আটের আশা বেঁচে রইল বাংলাদেশের

জার্মানির বিশ্বকাপ দলে চমক রাখছেন নাগেলসম্যান

টিভির পর্দায় এএফসি নারী এশিয়ান কাপের ম্যাচসহ আরও যত খেলা

শিরোপায় চোখ ভারত-নিউজিল্যান্ডের

কেমন হলো পাকিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড

মোহামেডানের নতুন সভাপতি বরকতউল্লাহ বুলু

মেসি হয়তো পেলের চেয়েও ভালো: ট্রাম্প