হোম > খেলা

ছয় হাজারি ক্লাবে মুশফিক

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় হাজার রান পূর্ণ করতে মুশফিকুর রহিমের দরকার ছিল ৪৭ রান। বিপিএলের প্রথমদিনেই সেই কোটা পূর্ণ করে ফেলেছেন তিনি। চতুর্থ বাংলাদেশি হিসাবে টি-টোয়েন্টিতে ছয় হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে খেলতে নেমে ৩১ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেন মুশফিক। ওই ইনিংস খেলেই ছয় হাজার রান পূর্ণ করেন তিনি। টি-টোয়েন্টিতে ছয় হাজার পূর্ণ করার পথে এখন পর্যন্ত কোনো ইনিংসেই সেঞ্চুরির দেখা পাননি মুশফিক। তবে তার ব্যাটে এসেছে ৩৪ হাফ সেঞ্চুরি। ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ৯৮ রান। স্ট্রাইক রেট ১২৬ দশমিক ১৬ ও গড় ২৯ দশমিক ২৮।

ছয় হাজার রান করা বাংলাদেশিরা

তামিম ইকবাল ২৮১ ম্যাচ, ৮২৮৩ রান

সাকিব আল হাসান ৪৬৬ ম্যাচ, ৭৭২৩ রান

মাহমুদউল্লাহ রিয়াদ ৩৪৮ ম্যাচ,৬২৭৭ রান

মুশফিকুর রহিম ২৮৮ ম্যাচ, ৬০০৪ রান

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার