হোম > খেলা

আফ্রিদির দোয়া, মন কাঁদছে নাসিমের

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে আসেননি নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হাসান আলিরা। দেশ থেকেই উত্তরার বিমান দূর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এসব ক্রিকেটাররা।

এক বার্তায় নাসিম লিখেছেন, ‘বাংলাদেশের জন্য দুঃখজনক একটা দিন। এই দেশটি আমার হৃদয়ের খুব কাছের। এই ভয়াবহ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমার গভীর সহানুভূতি ও দোয়া রইল। এই বাজে সময়ে আল্লাহ তাদের মনে শক্তি ও শান্তি দান করুক।’

শোক প্রকাশ করতে গিয়ে আফ্রিদি লিখেছেন, ‘মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু এবং শক্তি ও সাহস কামনা করছি।’

শাদাব লিখেছেন, ‘বাংলাদেশের বিমান দূর্ঘটনার খবরটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের ও তাদের পরিবারের প্রতি আমার দোয়া ও গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

হাসান আলি শোক করেছেন এভাবে, ‘এই মর্মান্তিক বিমান দূর্ঘটনায় আমি মর্মাহত। অকালে এতো নিষ্পাপ প্রাণ চলে গেল। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার দোয়া রইল। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আহতদের সুস্থতা কামনা করছি।’

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন