হোম > খেলা

যেমন হলো নিউজিল্যান্ড দল

চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। আসন্ন টুর্নামেন্টেও যথারীতি ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্বে থাকছেন মিচেল সান্টনার।

নিউজিল্যান্ডের দলে আছেন কেন উইলিয়ামন, লুকি ফার্গুসন, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, টম লাথামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

ওয়ানডেতে এখনও অভিষেক না হলেও দলে রাখা হয়েছে বিশেষজ্ঞ পেসার বেন সিয়ার্সকে। আছেন অলরাউন্ডার নাথান স্মিথ। ২০২২ সালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন ট্রেন্ট বোল্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তারকা পেসারকে রাখেনি এনজেডসি।

কেবলমাত্র ফার্গুসন ছাড়া চ্যাম্পিয়নস ট্রফির বাকি দল দিয়ে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ড দল: মিচেল সান্টনার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, নাথান স্মিথ, উইল ও রার্ক, গ্ল্যানফিলিপস, উইল ইয়ং, বেন সিয়ার্স ও রাচিন রবীন্দ্র।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা