হোম > খেলা

শুধু তিন দলই খেলে, এমনটা কোথায় আছে? প্রশ্ন গ্রায়েম স্মিথের

দ্বি-স্তর টেস্ট বিতর্ক

স্পোর্টস রিপোর্টার

গ্রায়েম স্মিথ

টেস্ট ক্রিকেট দুই স্তরে ভাগ করার পথে হাঁটতে চাচ্ছে আইসিসি। এমন চাওয়াটা আসলে ক্রিকেট দুনিয়ার এ নিয়ন্ত্রক সংস্থার নয়, ক্রিকেট বিশ্বের ‘বিগ থ্রি’ বা ‘তিন মোড়ল’র। টেস্টের প্রথম স্তরে খেলতে চায় তারা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত চাচ্ছে টেস্ট খেলুড়ে ছোট দলগুলোকে দ্বিতীয় স্তরে নামিয়ে দিতে। এই প্রস্তাব নিয়ে চলতি জানুয়ারিতেই আইসিসির বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কিন্তু টেস্ট ক্রিকেটকে বিভক্ত করার এই পরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে। ক্লাইভ লয়েডের আশঙ্কা, দ্বি-স্তর টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা আলোর মুখ দেখলে ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর ক্রিকেটই ধ্বংস হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেট কিংবদন্তির মতো একই শঙ্কার কথা দক্ষিণ আফ্রিকার সাবেক ক্যাপ্টেন গ্রায়েম স্মিথ।

প্রোটিয়া গ্রেট গ্রায়েম স্মিথ মনে করেন, তিন মোড়ল টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করে নিজেদের মধ্যে বেশি বেশি সিরিজ খেলতে চায়। স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে এমনটাই বলেন স্মিথ, ‘পরের চক্রে ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া কতবার মুখোমুখি হবে, তা নিয়ে আজ সকালে আমি একটা নোট দেখলাম। অন্য দেশগুলোর জন্য খুবই কঠিন হয়ে যাবে। বাণিজ্যিক কারণেই তো সবাই ভারতের সঙ্গে খেলতে চায়।’ তিন মোড়লের নিজেদের মধ্যে বেশি ম্যাচ খেলার পরিকল্পনার সমালোচনা করে স্মিথ যোগ করেন, ‘আপনি আর কোথায় এমনটা দেখবেন যে শীর্ষ তিন দল শুধু পরস্পরের বিপক্ষে খেলছে? চিন্তা করতে পারেন, পরের এফটিপির (ভবিষ্যৎ সফর পরিকল্পনা) চেহারা কেমন হবে।’

ক্রিকেটের এলিট সংস্করণকে বাঁচানোর পথও বাতলে দিয়েছেন স্মিথ, ‘ক্রিকেট-দুনিয়ার দরকার হলো দক্ষিণ আফ্রিকাকে শক্তিশালী করা, ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী করা, শ্রীলঙ্কাকে শক্তিশালী করা। নইলে কী যে হবে!’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা