হোম > খেলা

জাপানের কাছে হেরে থামল বাংলাদেশের জয়ের ধারা

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে টানা দুই জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ। মঙ্গলবার টোকাই সিটিজেন জিমনেশিয়ামে স্বাগতিক জাপানের কাছে ৩৭–৪০ পয়েন্টে হেরেছে লাল-সবুজের দল।

তবে এই হারেও বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়নি। গ্রুপ ‘এ’-তে নিজেদের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯–৩৫ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে তারা। এরপর একই দিনে দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪৮–৪৭ পয়েন্টে হারায় বাংলাদেশ। ফলে টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে উঠে আসে দলটি।

জাপানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধ শেষে বাংলাদেশ পিছিয়ে ছিল ১৫–২২ পয়েন্টে। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত জাপানের সঙ্গে ব্যবধান পুরোপুরি ঘোচাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ২২ পয়েন্ট পেলেও জাপান পায় ১৮।

ফলে ম্যাচের শেষ বাঁশি বাজার সময় জাপানের স্কোর দাঁড়ায় ৪০, বাংলাদেশের ৩৭। তিন পয়েন্টের ব্যবধানে হেরে টুর্নামেন্টে বাংলাদেশের রেকর্ড দাঁড়াল দুই জয় ও এক হার। এখনও আছে পদক জয়ের আশা। এশিয়ান গেমসের কাবাডিতে গ্রুপ পর্বের শীর্ষ দুই দল সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ওঠা চার দলই নিশ্চিত করে অন্তত ব্রোঞ্জ পদক।

বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ২৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ও শক্তিশালী দল ভারত। ফলে জাপানের কাছে হারের পর সেই ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা