হোম > খেলা

মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার

বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান মুশফিকুর রহিম। ওই ঘোষণার পর আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের জার্সিতে খেলতে নেমেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মিরপুরে এ ম্যাচ শুরুর আগে মুশফিককে গার্ড অব অনার দিয়েছে মোহামেডানের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে মোহামেডান। ম্যাচ শুরুর সময় মুশফিকুর রহিমকে গার্ড অব অনার দেয় সাদা কালো শিবিরের ক্রিকেটাররা। মূলত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ায় তাকে দেওয়া হয়েছে গার্ড অব অনার।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের