হোম > খেলা

শেষ মুহূর্তে শাকিব খানের দলে রানা

বিপিএল ২০২৫

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটসে অবিক্রীত ছিলেন মেহেদি হাসান রানা। অবশেষে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে দল পেলেন এই বাঁ-হাতি পেসার।

রানাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় আছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। এর আগে রানা ছাড়াও আবু জায়েদ চৌধুরী রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোস্তাফিজুর রহমানদের মতো আরও কয়েকজন দেশি পেসার দলে ভিড়িয়েছে ঢাকা। এদের পেছনে ফেলে একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে যায় রানার জন্য।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ রানা। চলমান জাতীয় লিগ টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। খেলেছেন বিপিএলের বেশ কয়েকটি আসরে। সবশেষ আসরে তার ঠিকানা ছিল চট্টগ্রাম। বন্দর নগরীর হয়ে সেবার ১০ ম্যাচে মাঠে নামেন রানা। ঝুলিতে পুরেন ৭ উইকেট। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা