হোম > খেলা

অন্তঃপ্রাণ মুসলিম ফুটবল নায়ক সালাহ

ক্রীড়ায় রমজান

নজরুল ইসলাম

‘ইজিপশিয়ান কিং’ মোহামেদ সালাহর আরেক নাম। প্রিয় জন্মভূমি মিসরের ভক্তদের হৃদয়ে তার স্থানটা ঠিক রাজার মতোই। নিজ দেশে ফুটবলের ‘ফারাও’ তিনি। ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুলে আকাশচুম্বী সাফল্যের জন্য নয়, মিসরকে রাশিয়ান বিশ্বকাপে পৌঁছে দিয়েই দেশটির মহানায়ক বনে গেছেন তিনি। বাছাইপর্বে শেষ দিকে তার নাটকীয় পেনাল্টি গোলের স্মৃতি যে আজও অমলীন মিসরবাসীর কাছে। তার এই বিখ্যাত গোলেই বৈশ্বিক আসরে জায়গা করে নিয়েছিল মিসর। তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে, দেশটির নাগরিকরা তো সালাহকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। এক নির্বাচনে ব্যালট পেপারে অন্য প্রার্থীর নাম কেটে সালাহর লিখে দিয়েছিলেন ১০ লাখ ভোটার। ‘ইজিপশিয়ান কিং’ মোহামেদ সালাহর আরেক নাম। প্রিয় জন্মভূমি মিসরের ভক্তদের হৃদয়ে তার স্থানটা ঠিক রাজার মতোই। নিজ দেশে ফুটবলের ‘ফারাও’ তিনি। ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুলে আকাশচুম্বী সাফল্যের জন্য নয়, মিসরকে রাশিয়ান বিশ্বকাপে পৌঁছে দিয়েই দেশটির মহানায়ক বনে গেছেন তিনি। বাছাইপর্বে শেষ দিকে তার নাটকীয় পেনাল্টি গোলের স্মৃতি যে আজও অমলীন মিসরবাসীর কাছে। তার এই বিখ্যাত গোলেই বৈশ্বিক আসরে জায়গা করে নিয়েছিল মিসর। তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে, দেশটির নাগরিকরা তো সালাহকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। এক নির্বাচনে ব্যালট পেপারে অন্য প্রার্থীর নাম কেটে সালাহর লিখে দিয়েছিলেন ১০ লাখ ভোটার।

সালাহ সবার জন্য রোল মডেল বা অনুকরণীয় দৃষ্টান্ত। নিজের মুসলিম পরিচয়ের জানান দিতে কোনো রাখঢাক রাখেন না। তার খেলা, মাঠে দাঁড়িয়ে আকাশ পানে দুই হাত তুলে তার মোনাজাত করা, গোলের পর মহান আল্লাহতায়ালার কাছে কৃতজ্ঞতা স্বরূপ মাঠে সিজদা, তার দাঁড়ি রাখা, রোজা রেখে অনুশীলন বা খেলা- সবকিছুই মুসলিমদের জন্য গর্বের। শুধু এমনটাই নয়, মাঠে নামার আগে ইসলামি প্রথা অনুযায়ী ওজু করে খেলার জন্য প্রস্তুত হন সব সময়। লিভারপুলের সাবেক জার্মান কোচ জুর্গেন ক্লপ এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন এমনটা। সালাহর কারণে মুসলিমদের নিয়ে ব্রিটিশদের ধারণাই পাল্টে গেছে। অথচ ব্রিটেনে একটা সময় ইসলামিক ঐতিহ্য প্রদর্শন করতে দুবার ভাবতে হতো। আর এখন লিভারপুলের ভক্তরা সালাহকে এতটাই আপন মনে করে নিয়েছেন যে, ক্লাবের খেলার দিন গ্যালারিতে অনুরাগীরা ‘মুসলিম’ ও ‘মসজিদ’ নিয়ে গান গাইতে দ্বিধা করেন না।

গ্যালারিতে বসে অমুসলিমরা শান্তির ধর্ম ইসলামের ছায়াতলে আসতে সমবেত কণ্ঠে প্রায়শ গেয়ে উঠেন, ‘যদি সে তোমার জন্য ভালো হয়, তবে সে আমার জন্যও ভালো। যদি সে আমাদের জন্য আরো কিছু গোল করে, তবে আমরা মুসলিম হতেও রাজি। যদি সে তোমার জন্য ভালো হয়, তবে সে আমার জন্যও ভালো। যদি সে মসজিদে যায়, তবে আমিও সেখানে যেতে রাজি।’ সালাহকে নিয়ে ভক্তদের ‘আমিও মুসলিম হব’- তো ভাইরাল গানের একটি। সালাহ মাঠে প্রবেশ করতেই গ্যালারিতে বেজে ওঠে এই সুর। এ গানের সুবাদে গ্রেট ব্রিটেনের মুসলিমবিদ্বেষ কমে এসেছে। আর এ কর্মযজ্ঞের মধ্যমণি তো সালাহ-ই।

সালাহর নামে একটি মসজিদ বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আল রওকি। সৌদি পত্রিকা সাবককে এ নিয়ে বলেন, ‘এই মিসরীয় যুক্তরাজ্যে ইসলামের একজন অসাধারণ দূত। তার জন্য আমাদের এই অবস্থান তরুণ প্রতিভাদের এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা সৃষ্টি করবে।’

ইংল্যান্ডে বসবাস করলেও ইউরোপিয়ান চাকচিক্যের জীবন তাকে স্পর্শ করতে পারেনি। তাই তো সালাহর হাতে প্রায় সময়ই পবিত্র কোরআন শরিফ থাকে। বিমানে ভ্রমণের সময় নিয়ম করে কোরআন শরিফ তেলাওয়াত করেন। নিয়ম করে আদায় করেন নামাজ। নিজের মেয়ের নাম রেখেছেন ‘মক্কা’। নিজের বিয়েতে গ্রামের হাজার হাজার মানুষকে দাওয়াত করে আপ্যায়ন করেছিলেন। নিজের জন্ম শহর নাগরিগ সফরে প্রতি রমজানেই যান সালাহ।

সালাহর জন্যই মুসলিম নারীরা লিভারপুলের মতো লাল কিংবা মিসরের পতাকার লাল-সাদা-কালো রঙের হিজাব পরছেন। সব কিছু মিলিয়ে সালাহর সাফল্যের তাৎপর্য ফুটবলের ঊর্ধ্বে বৃহত্তর এক স্তরে নিয়ে গেছে। মিসরের লোকজন ৯০ মিনিটের জন্য রাজনৈতিক বিভেদ-সংঘাত ভুলে গিয়ে বাড়িতে বা ক্যাফেতে টিভির পর্দার সামনে ভিড় করছেন- সালাহর ফুটবল মায়াজালে বন্দি হওয়ার নেশায়।

সালাহর জীবনাচরণ ইসলামের প্রতি মানুষকে আকর্ষণও করেছে অনেকবার। তার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে দ্বিধা করেননি ব্রিটিশ যুবকরা। বেন বার্ড তাদেরই একজন। নটিংহ্যামের মৌসুমি টিকিট বিক্রেতা। ফরেস্ট ফুটবল ক্লাবের টিকিট বিক্রি করেই চলত যার জীবিকা। সেই বার্ডের মতো ঘোরতর ইসলাম বিদ্বেষী মেলা ছিল ভার। কিন্তু ব্রিটেনের সেই নাগরিক কিনা মনে-প্রান্তে এখন মুসলিম। নিজের জীবনে সালাহর প্রভাব নিয়ে ব্রিটেনের জনপ্রিয় সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বার্ড বলেন, ‘আমি সব সময়ই মুসলিমদের ঘৃণা করতাম। মোহামেদ সালাহই প্রথম মুসলিম যার মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি।’

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের রিয়াল-বেনফিকার লড়াই

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সাফ গেমস ঘিরে টিটির প্রত্যাশা

‘সুপার সাব’ সেসকোতে উদ্ধার ম্যানইউ

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই