হোম > খেলা

হালান্ডের কীর্তিতে ম্যানসিটির জয়

চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটি ছাড়ার পর এই প্রথম ইতিহাদ স্টেডিয়ামে ফিরলেন কেভিন ডি ব্রুইনে। তবে কৌশলগত কারণে ম্যাচের ২৬ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নিলে অস্বস্তিতে পড়ে যান। ম্যাচ শেষে ডি ব্রুইনে পড়ে যান আরো বড় অস্বস্তিতে। কোচ অ্যান্তোনিও কন্তের নাপোলি হজম করেছে হারের তেতো স্বাদ। নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে আর্লিং হালান্ড ও জেরেমি ডকুর গোলে পেপ গার্দিওলার সিটি জিতল ২-০ ব্যবধানে। দুরন্ত এ জয়ের ম্যাচে অসাধারণ এক রেকর্ডও গড়েছেন হালান্ড।

লড়াইয়ের ৫৬ মিনিটে হালান্ডের গোলে সহায়তা করেন মাঝমাঠের তারকা ফিল ফোডেন। বল তুলে সামনে বাড়িয়ে দেন ফোডেন। তার লবে মাথা ছুঁয়ে কাঁপিয়ে দেন জালে। এতে চ্যাম্পিয়নস লিগে নিজের ৫০ গোলের মাইলফলকে পৌঁছেন যান হালান্ড। এটা আবার এই টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ফিফটি গোলের রেকর্ড। ৪৯ ম্যাচে হাফসেঞ্চুরি পেয়ে হালান্ড টপকে গেছেন রুড ফন নিস্তলরয়কে। এই মাইলফলকে পৌঁছতে এ ডাচ কিংবদন্তি খেলেছেন ৬২ ম্যাচ।

আর জেরেমি ডকু উপহার দেন চোখ ধাঁধানো এক গোল। ম্যাচের ৬৫ মিনিটে বক্সের ভেতরে ঢুকে গোল করেন। নাপোলির তিন ফুটবলার চেষ্টা করেও তাকে রুখতে পারেননি। সিটির এই দুই গোলে এগিয়ে যাওয়ার নেপথ্যে একটি কাহিনীও আছে।


লড়াইয়ের ২১ মিনিটে বক্সে হালান্ডকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাইট ব্যাক জিওভান্নি ডি লরেঞ্জো। অধিনায়ক মাঠ ছাড়ায় নাপোলির শক্তি কমে যায়। এই সুযোগে ১০ জনের দল হয়ে পড়া ইতালিয়ান ক্লাবটির ওপর রীতিমতো আক্রমণের ঝড় বইয়ে দেয় সিটি।

অন্যদিকে ক্লাব ব্রুগ ৪-১ হারিয়েছে মোনাকোকে। নিজেদের মাঠে ১১ মিনিটের মধ্যে তিন গোলের দেখা পেয়ে যায় ব্রুগ। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে তাতে যোগ হয় আরো একটি গোল। তাতে মোনাকো ছিটকে গেছে লড়াই থেকে। ইনজুরি টাইমে আনসু ফাতি তাদের এনে দেন সান্ত্বনার একমাত্র গোল।


একনজরে ফল

ম্যানসিটি ২-০ নাপোলি
ক্লাব ব্রুগ ৪-১ মোনাকো

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা