হোম > খেলা

বৃষ্টিতে ফাইনাল না হলে শিরোপা উঠবে কার হাতে?

আইপিএল

স্পোর্টস ডেস্ক

আইপিএলের ফাইনাল বলে কথা। চার-ছক্কার ঝড়ে দর্শকরা তাই ম্যাচটিতে বাড়তি বিনোদিত হতে চান। কিন্তু বৃষ্টিতে ম্যাচ না হলে সে সুযোগ থেকে বঞ্চিত হবেন ক্রিকেটামোদীরা। কোটি টাকার টুর্নামেন্টের এবারের আসরে ফাইনালকে ঘিরে থাকছে তেমন শঙ্কা।

আইপিএলের ফাইনালে বাংলাদেশ সময় রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আকুয়াওয়েদার জানিয়েছে, ফাইনালের ভেন্যু আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৬১ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আহমেদাবাদে স্থানীয় সময় বিকেল পাঁচ থেকে ছয়টার মধ্যে বৃষ্টির সম্ভবনা ৫০ শতাংশের আশেপাশে। তবে আশার কথা হলো, ম্যাচ শুরু থেকে চলাকালীন বৃষ্টির সম্ভাবনা কমে ২ শতাংশে নেমে আসবে।

এরপরও টসের আগে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় ম্যাচ শুরুতে দেরি হতে পারে। বৃষ্টির কথা মাথায় রেখে তাই ফাইনালের জন্য দুই ঘণ্টা বাড়তি সময় বরাদ্দ রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। এরপরও মঙ্গলবার ফাইনাল শেষ না করা গেলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। রিজার্ভ ডেতেও দুই ঘণ্টা বাড়তি সময় বরাদ্দ থাকবে। তাতেও যদিও ম্যাচ শেষ না করা যায় তাহলে লিগ পর্বে যারা এগিয়ে ছিল তারাই চ্যাম্পিয়ন হবে। তাতে শেষ হাসি হাসবে পাঞ্জাব। কারণ ব্যাঙ্গালুরুর সমান ১৯ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছিল শ্রেয়াশ আইয়ারের দল।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন