হোম > খেলা

আগামীতে প্রতি জেলায় ছড়াবে গ্রামীণ ক্রীড়া উৎসব, ঘোষণা প্রতিমন্ত্রীর

স্পোর্টস রিপোর্টার

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে রাজধানীর পল্টন ময়দান পরিণত হয়েছিল উৎসবের প্রাণকেন্দ্রে। পান্তা-ইলিশ, ঢাক-ঢোল আর বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব’। এ উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার বৃহৎ পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, “মন্ত্রণালয় ও স্থানীয় সহযোগীদের সমন্বয়ে আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় এই ধরণের গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোকে পরিচিত করা।”

তিনি আরও বলেন, খেলাধুলাকে কেবল বিনোদন নয়, সামাজিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। “খেলাধুলা ও উৎসবের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। সমাজের সকল বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা মননশীলতা, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করে এগিয়ে যাব ইনশাআল্লাহ।”

নারী ক্রীড়াবিদদের উন্নয়ন নিয়েও বিশেষ গুরুত্বের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পুরুষদের পাশাপাশি নারীদের সমানভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে এবং শিগগিরই নারী ক্রীড়াঙ্গন নিয়ে বড় একটি ঘোষণা আসতে পারে। তার ভাষায়, “নারী ক্রীড়াবিদদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে, যা অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। আয়োজনের শেষ দিকে প্রতিমন্ত্রী প্রচণ্ড গরম উপেক্ষা করে অংশ নেওয়া দর্শক ও ক্রীড়াবিদদের ধন্যবাদ জানান।

দিনব্যাপী এই উৎসবে গ্রামীণ ও লোকজ খেলাধুলার পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। নতুন পরিকল্পনার ঘোষণা ঘিরে এমন আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে গ্রামীণ খেলাধুলার নতুন দিগন্ত খুলে দেবে বলেই আশা সংশ্লিষ্টদের।

আইপিএলে যোগ দেওয়ার খেসারত, দুই মৌসুমের জন্য পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি

কোয়ার্টারে নাটকীয় লড়াই শেষে সেমির লাইনআপ চূড়ান্ত

অ্যাটলেটিকো বাধা পেরোতে বার্সার সামনে 'আর্জেন্টিনা' দেয়াল

প্রতিপক্ষের চুল টেনে তিন ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ

বিশ্বকাপের আগে ঘানার ডাগআউটে অভিজ্ঞ কুইরোজ

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, আবারও শুরু হলো বিচার কার্যক্রম

উইজডেনে বর্ষসেরার মুকুট স্টার্ক-দীপ্তির

পহেলা বৈশাখে ক্রিকেটারদের শুভেচ্ছা, রঙিন বার্তায় ভরে উঠল সামাজিক মাধ্যম

শেষ ম্যাচেও জালমির জয়ে উজ্জ্বল নাহিদ-শরিফুল

হাঁটুর চোটে ছিটকে গেলেন রোমেরো, বিশ্বকাপের আগে শঙ্কায় আর্জেন্টিনা