হোম > খেলা

কাতারের আর্থনা সম্মেলনে বাংলাদেশের চার ক্রীড়াবিদ

স্পোর্টস রিপোর্টার

ঘোষণা অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে সোমবার (২১ এপ্রিল) কাতার গেছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ। এরা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও ⁠শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। মরুর দেশটিতে গিয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) আর্থনা সম্মেলনে অংশগ্রহণ করেছেন তারা।

কাতারের দোহার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে আর্থনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সাথে ছবি তোলেন আফিদা, রিপা, সুমাইয়া ও শারমিন।

প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়েছেন বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের একটি দল। এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানায় কাতার ফাউন্ডেশন।

কাতার সফরের আগে গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই চার নারী ক্রীড়াবিদ। তাদের এই সফর সফল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন ড. মুহাম্মদ ইউনূস।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন