হোম > খেলা

বক্সার সালিমের সাহসিকতা ও জেদ

এম. এম. কায়সার, জাপান থেকে

প্রথম রাউন্ডে মাথায় আঘাত পান সালিম হোসেন। রিংয়ের পাশে দাঁড়ানো বক্সিং কোচ মাহফুজুর রহমানও টের পান বড় সমস্যা কিছু হচ্ছে সালিমের। প্রথম রাউন্ডের পর বিশ্রামের সময় সালিম কোচকে আশ্বাস দেন, সমস্যা নেই আমি সামলে নেব। প্রতিপক্ষ থাইল্যান্ডের বক্সার সাদাকা রুমামথামের ঘুসিতে সালিম ঠিক মাথার মাঝখানে চোট পান। সেই চোট আবার এমন যে রক্ত ঝরছিল! কিন্তু সালিম জানতেন এ নিয়ে বাড়তি কিছু বললে কর্তারা তাকে রিং থেকে সরিয়ে নেবেন। নটআউট হয়ে যাবেন তিনি। তাই সব ব্যথা সয়ে নিয়েও লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান তিনি কোচকে। লড়াইটা হলো বেশ জমজমাট। জাজরা সালিমকে দিলেন ৯ পয়েন্ট করে। আর তার প্রতিপক্ষ সব জাজের কাছ থেকে পেলেন পুরো ১০ পয়েন্ট। পরের দুই রাউন্ডেও ঠিক একই রকম ফল। পাঁচজন জাজের সবাই সালিমকে দিলেন ৯ করে। আর সাদাকা পেলেন পাক্কা ১০। তবে প্রথম রাউন্ডে মাথায় বড়সড় চোট নিয়েও সালিম যে লড়াই চালিয়ে গেলেন সেটাই তার বড় ‘জয়’। রিং থেকে সরে না দাঁড়ানোর তার দৃঢ়তা জানাচ্ছিল এই ম্যাচ জিততে নেমেছিলেন তিনি সবকিছু বাজি লাগিয়ে। খেলছিলেনও দুর্দান্ত। কিন্তু প্রথম রাউন্ডে সেই আঘাতের পর ডিফেন্সের সময় আর মাথা নুইয়ে রাখতে পারছিলেন না। তাতেই তার মনোযোগে কিছুটা ঘাটতি হয়।

পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণিতে এই বক্সিং ম্যাচে সালিম হোসেন শেষ পর্যন্ত হেরে গিয়ে যেখানে ‘জয়ী’ হলেন তার নাম ‘সাহস’।

খেলা শেষে তার মাথায় সব মিলিয়ে পাঁচটি সেলাইয়ের প্রয়োজন হয়।

সালিম হোসেনের এই সাহসিকতার প্রসঙ্গে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমার দেশকে জানান, ‘দারুণ খেলছিল সালিম। রিংয়ে তাকে খুবই আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। বোঝাই যাচ্ছিল জেতার জন্য ছটফট করছে সে। কিন্তু প্রথম রাউন্ডেই যে সে এমন চোট পেয়েছে সেটা আমরা টের পাইনি। আমাদেরও জানায়নি সে। আমি আগে এটা জানতে পারলে অবশ্যই রিং থেকে সরিয়ে নিতাম। আমার এবং আমাদের কাছে খেলোয়াড়ের শারীরিক সুস্থতার বিষয়টা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। কিন্তু আমি বলব আমাদের এই বক্সার যে বীরত্ব দেখিয়ে শারীরিক যন্ত্রণা নিয়েও লড়াই করল সেটা প্রশংসার যোগ্য। ও হয়তো ফাইট জিততে পারেনি, কিন্তু তার বীরত্বে এবং তার সাহসিকতায় আমরা মুগ্ধ। সে আমাদেরকে ‘বিজয়ী’ করেছে।

রোমাঞ্চকর জয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা

পেনাল্টির ধাক্কায় হিটে তৃতীয় ফাতেমা

দুর্দান্ত প্রত্যাবর্তনে কাজাখস্তানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারাল নরওয়ে

রোনালদোর গোল মিসের রাতে জয়ের নায়ক ফেলিক্স

দুর্দান্ত শুরুর পরও হারে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

ছোট পর্দায় এশিয়ান গেমসে বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

জিন্নাতের ব্রোঞ্জে ৪০ বছরের অপেক্ষার অবসান

সেরা ২৪ জনের মধ্যে ২২ হয়ে স্প্রিন্টের সেমিতে ইমরানুর

বর্ণিল উদ্বোধনে যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফ'র