হোম > খেলা

এশিয়ান গেমসের পদকজয়ী জিন্নাতকে উষ্ণ অভ্যর্থনা

স্পোর্টস রিপোর্টার

৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পদক জিতে দেশে ফিরেছেন উশুকা জিন্নাত আক্তার। জাপানের আইচিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক অর্জন করেন তিনি।

শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান জিন্নাত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জিন্নাতকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ উশু ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

জাপানের আইচিতে এবারের এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ জেতেন জিন্নাত। তার এই সাফল্য বাংলাদেশের এশিয়ান গেমস ইতিহাসে ব্যক্তিগত পদকের দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটিয়েছে।

১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেন ব্যক্তিগত পদক জেতার পর আর কোনো বাংলাদেশি ক্রীড়াবিদ এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক অর্জন করতে পারেননি। দীর্ঘ চার দশক পর সেই তালিকায় যোগ হলো জিন্নাত আক্তারের নাম।

এবারের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ শুধু তার নিজের সাফল্য নয়, বাংলাদেশের ব্যক্তিগত পদক ইতিহাসেও হয়ে থাকল গুরুত্বপূর্ণ এক অর্জন।

সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা

কাজাখস্তানকে উড়িয়ে শেষ ষোলোতে বাংলাদেশ

মানচিনির ফেরাটাও বদলাতে পারল না ইতালির ভাগ্য

এমবাপ্পের গোলে জয় দিয়ে জিদান যুগের শুরু ফ্রান্সের

আমিরুলের জোড়া গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ

ছোট পর্দায় ক্রিকেটের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

সেরাটা দিতে না পেরে ইমরানুরের আক্ষেপ

১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ থাইল্যান্ডের

জাপানে পা রাখল বাংলাদেশের ক্রিকেটাররা

আমরা শিখতে এসেছি: ডুলি