হোম > খেলা

নিউজিল্যান্ডের নতুন কোচ রব ওয়াল্টার

স্পোর্টস ডেস্ক

নিজেদের নতুন প্রধান কোচ হিসেবে রব ওয়াল্টারের নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। নিজেদের ইতিহাসের সফলতম কোচ গ্যারি স্টিডের বিদায়ের দুইদিন না যেতেই ওয়াল্টারকে দায়িত্ব দিলো নিউজিল্যান্ড ক্রিকেটের অভিভাবক সংস্থা।

তিন সংস্করণেই নিউজিল্যান্ডের দায়িত্ব পালন করবেন ওয়াল্টার। ৪৯ বছর বয়সী কোচের সঙ্গে তিন বছরের বেশি সময়ের চুক্তি করেছে এনজেডসি। চলতি মাসের মাঝামাঝি থেকে ব্ল্যাক ক্যাপসদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন ওয়াল্টার।

সবশেষ দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচিং করিয়েছেন ওয়াল্টার। চুক্তির মেয়াদ দুই বছর বাকি থাকতেই গত এপ্রিলে প্রোটিয়াদের দায়িত্ব ছাড়েন তিনি। এরপর থেকেই শোনা যাচ্ছিল, নিউজিল্যান্ডের কোচের পদে বসবেন। এবার সেটাই সত্যি হলো।

ওয়াল্টারের অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় আফ্রিকান জায়ান্টরা।

নিউজিল্যান্ডের কোচ হওয়ার পর ওয়াল্টার বলেন, ‘লম্বা সময় ধরে নিউজিল্যান্ড বিশ্ব ক্রিকেটে দারুণ করছে। তাদের সবাই সমীহের চোখে দেখে। এমন একটি দলের কোচ হতে পারাটা সম্মানের। এটা রোমাঞ্চকর, চ্যালেঞ্জিং এবং বড় একটি সুযোগ।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা