হোম > খেলা

মোহামেডানকে ধরতে ৫ পয়েন্ট দরকার আবাহনীর

প্রিমিয়ার ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

চলমান মৌসুমে প্রিমিয়ার লিগে অসাধারণ খেলছে আবাহনী লিমিটেড। শুধমাত্র দেশি ফুটবলারদের নিয়ে দল গঠন করে একের পর এক ম্যাচে চমক দেখিয়ে যাচ্ছে পেশাদার লিগের সবচেয়ে সফল দলটি। আজ আরো একটি ম্যাচে জয়োৎসব করেছে আবাহনী। তারা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে তারা। টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৫। লিগে ৭ ম্যাচ খেলে পঞ্চম জয় পেল আকাশি-হলুদ জার্সিধারীরা। অন্যদিকে, টানা ৭ ম্যাচেই জয়ের রেকর্ড গড়েছে মোহামেডান। অন্যদিকে, ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে নেমে গেছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ।

ময়মনসিংহের মাঠে আবাহনীর বড় জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম। জোড়া গোল উপহার দিয়েছেন এই মিডফিল্ডার। এছাড়া এনামুল ইসলাম গাজী ও আসাদুল মোল্লাও গোল পেয়েছেন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইব্রাহিম। ফেডারেশন কাপের ম্যাচে দারুণ খেলেছিলেন। সেবারও ম্যাচসেরার পুরস্কার পান তিনি।

ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে এগিয়ে দেন ইব্রাহিম। বাঁ প্রান্ত দিয়ে দুইজনকে কাটিয়ে গোলবক্সে ঢুকে পড়েন এই মিডফিল্ডার। কিন্তু চট্টগ্রাম আবাহনীর ফজলে রাব্বি তাকে বক্সের মধ্যে ফাউল করে বসেন। ৫১ মিনিটে আবারো আনন্দের উপলক্ষ্য পায় আবাহনী। গোছানো আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এনামুল। ৬৬ মিনিটে আরো একটি গোল পান ইব্রাহিম। কর্নার থেকে উড়ে বল ক্লিয়ার করতে পারেননি চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা। ফিরতি বলে আলতো প্লেসিং শটে গোল করেন ইব্রাহিম। ৭১ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন আসাদুল। ম্যাচের বাকি সময় কয়েকজন খেলোয়াড়কে পরগ করে দেখেন আবাহনীর কোচ মারুফুল হক।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা