হোম > খেলা

উসমানের ব্যাটে প্রথম সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বিপিএলের ১১তম আসরের প্রথম সেঞ্চুরি আসল পাকিস্তানি ব্যাটার উসমান খানের ব্যাটে। ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন এই ব্যাটার। যা বিপিএলের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন উসমান খান। এর আগে ২০২৩ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেঞ্চুরি করেন তিনি। সেবার খেলেছিলেন ১০৩ রানের ইনিংস। এবার ইতোমধ্যে বিপিএলের নিজের সর্বোচ্চ রান ছাড়িয়ে গেছেন তিনি।

বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়ার দিনে দুই দুইবার জীবন পেয়েছেন উসমান খান। প্রথমবার দূর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় তার ক্যাচ ফেলেন। পরের বার তার ক্যাচ ফেলেন শফিউল ইসলাম। সাব্বির হোসেনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ক্যাচ মিস করেন তিনি।

এই ইনিংস খেলার পথে এখন পর্যন্ত ১২ চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন তিনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা