হোম > খেলা

১৮৫ রানে গুটিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১৮৫ রানে আটকে গেল ভারত। সিরিজ জুড়ে ভারতের ব্যাটিং ব্যর্থতার আরেকটি চিত্র ফুটে উঠলো পঞ্চম এবং শেষ টেস্টেও। সিডনিতে টসে জিতে ভারত ব্যাটিং বেছে নেয়। দলে বেশ কয়েকটি বদল আনে। এমনকি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা পর্যন্ত নিজেকে সরিয়ে নেন এই টেস্ট থেকে।

বলা হচ্ছে বিশ্রামে গেছেন তিনি। ব্যাট হাতে পেছনের চার টেস্টে ভয়াবহ ব্যর্থ রোহিত শর্মার সামনে মুলত আর কোনো উপায়ও ছিল না। তার জায়গায় সিরিজের শেষ এই টেস্টে অধিনায়কত্ব করছেন জাসপ্রিত বুমরা।

তার ব্যাট থেকেই আসে প্রথম ইনিংসে ভারতের তৃতীয় সর্বোচ্চ ২২ রান। টপ ও মিডলঅর্ডারের সব ব্যাটার এই ইনিংসে ব্যর্থ। শুভমান গিল, রিশাভ পন্থ ও বিরাট কোহলি উইকেটে সেট হয়ে আউট হন। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন উইকেটকিপার ব্যাটার রিশাভ পন্থ।

অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ড ছিলেন সিডনির প্রথম দিনের নায়ক। ২০ ওভারে ৩১ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। পন্থ ও নিতিশ রেড্ডিকে টানা দুই বলে ফেরান তিনি। মেলবোর্নে সেঞ্চুরি হাঁকানো রেড্ডি সিডনির প্রথম ইনিংসে প্রথম বলেই শূন্য রানে ফিরেন।

চা বিরতির পর ঘন্টাখানেক ব্যাটিং করে ভারতের ইনিংস থেমে যায় ১৮৫ রানে। সিডনির উইকেটে সাধারণত স্পিনাররা বাড়তি সুবিধা পান। তবে প্রথম দিনের তিন সেশনেই পেস বোলাররা দাপট দেখিয়েছেন। দেখা যাক বুমরা, সিরাজ এবং প্রসিদ্ধ সেই সুবিধা কাজে লাগাতে পারেন কিনা?

পাঁচ টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। সিরিজ বাঁচাতে হলে সিডনিতে জয় ছাড়া ভারতের সামনে অন্য কোনো বিকল্প নেই।

ভারত ১ম ইনিংস: ১৮৫/১০ (৭২.২ ওভারে, শুভমান গিল ২০, পন্থ ৪০, জাদেজা ২৬, বুমরা ২২, বোল্যান্ড ৪/৩১)।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা