হোম > খেলা

বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ অনুষ্ঠিত হয়েছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আইএসপিআর জানায়, চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে ঘাঁটিতে কর্মরত বিমান বাহিনীর সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে কমান্ড্যান্ট বাংলাদেশ বিমান বাহিনী একাডেমী এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরী, বিএসপি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

এক মাস নিষিদ্ধ রোনালদো, সঙ্গে গুনলেন জরিমানা

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ আজ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

এনএসসি ক্রীড়া পরিচালক জাহেদের বিরুদ্ধে মামলা

পরের ম্যাচে ফিরছেন মিরাজ