হোম > খেলা

বারবাস্ত্রোকে বিধ্বস্ত করে জয়ে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক

কোপা দেল রের রাউন্ড অব থার্টি টুর ম্যাচে বারবাস্ত্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২ ম্যাচ পর জয়ে ফিরল কাতালান পাড়ার ক্লাবটি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত ১২ ডিসেম্বর জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারায় বার্সা। এরপর স্প্যানিশ লা লিগায় লিগানেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে যায় হান্সি ফ্লিকের শিষ্যরা।

নিরপেক্ষ ভেন্যু পোল্যান্ডের জিমিনি স্তাদিওন স্পোর্টওয়েতে অনুষ্ঠিত ম্যাচে আধিপত্য বিস্তারে বারবাস্ত্রোকে পাত্তাই দেয়নি বার্সা। বল দখল, আক্রমণ কিংবা প্লেসিং, পাসিং, সবদিক থেকেই নেতৃত্ব দিয়েছে স্পেনের শীর্ষ ক্লাবটি।

ম্যাচের ২ অর্ধে সমান ২টি করে গোল করে বার্সা। ২১ মিনিটে কাতালানদের লিড এনে দেন এরিক গার্সিয়া। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান রবার্তো লেভানডফস্কি। বিরতি থেকে ফেরার ২ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন এই পোলিশ স্ট্রাইকার। ৫৬ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন তোরে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা