হোম > খেলা

খুলনার জয়, রাকিবুলের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ফলোঅনে পড়েছিল বরিশাল। সেই ফলোঅন এড়ালেও পরাজয় এড়াতে ব্যর্থ দলটি। খুলনার কাছে তিন দিনে ম্যাচ হেরেছে ৭ উইকেটে। চার ম্যাচের বাকি তিনটিতে খেলা গড়িয়েছে চতুর্থ ও শেষদিনে।

সিলেটে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেট শিকারের কীর্তি গড়েছেন ময়মনসিংহের স্পিনার রাকিবুল ইসলাম। ১৬৮ রানে ৯ উইকেট নেন তিনি। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৯ উইকেট শিকারের ষষ্ঠ কীর্তি এটি। রাকিবুলের কীর্তির দিনে বিনা উইকেটে ৫৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ময়মনসিংহ। এই হাই স্কোরিং ম্যাচ এগোচ্ছে নিশ্চিত ড্রয়ের দিকে।

রাজশাহীতে চট্টগ্রামের বিপক্ষে শেষদিনে ম্যাচ জিততে স্বাগতিক রাজশাহীর দরকার ২৬৪ রান। ইয়াসির আলী চৌধুরী রাব্বির ৯২ রানে ভর করে ৯ উইকেটে ২৭৭ রানে থামে চট্টগ্রামের ইনিংস। তাতে রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮৩ রান।

সিলেটের আউটারে রংপুরের বিপক্ষে ৭৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে ঢাকা বিভাগ। সেঞ্চুরির অপেক্ষায় আছেন জিসান আলম। তার ব্যাটে এসেছে ৮০ রান। এর আগে ঢাকার হয়ে ৮৩ রানে তিন উইকেট নেন তাইবুর পারভেপ

আগামীতে প্রতি জেলায় ছড়াবে গ্রামীণ ক্রীড়া উৎসব, ঘোষণা প্রতিমন্ত্রীর

অ্যাটলেটিকো বাধা পেরোতে বার্সার সামনে 'আর্জেন্টিনা' দেয়াল

প্রতিপক্ষের চুল টেনে তিন ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ

বিশ্বকাপের আগে ঘানার ডাগআউটে অভিজ্ঞ কুইরোজ

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, আবারও শুরু হলো বিচার কার্যক্রম

উইজডেনে বর্ষসেরার মুকুট স্টার্ক-দীপ্তির

পহেলা বৈশাখে ক্রিকেটারদের শুভেচ্ছা, রঙিন বার্তায় ভরে উঠল সামাজিক মাধ্যম

শেষ ম্যাচেও জালমির জয়ে উজ্জ্বল নাহিদ-শরিফুল

হাঁটুর চোটে ছিটকে গেলেন রোমেরো, বিশ্বকাপের আগে শঙ্কায় আর্জেন্টিনা

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড