হোম > খেলা

ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিক আনোয়ার

স্পোর্টস ডেস্ক

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন বিদেশের মাটিতে কার রেস জয়ী প্রথম বাংলাদেশি অভিক আনোয়ার। শনিবার (২৬ জুলাই) তার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিকের ফেসবুক পেইজে দেওয়া বার্তায় বলা হয়েছে, ‘সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটের রেস ১-এ অভিক আনোয়ার ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে আপনার দোয়ায় রাখুন।’

কিছুক্ষণ পর দুর্ঘটনার ভয়াবহতা বোঝাতে আরেকটি পোস্টে ক্ষতিগ্রস্ত হেলমেট ও গাড়ির ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘দুর্ঘটনায় আঘাতের মাত্রা এমন ছিল। তিনি এখন হাসপাতালে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

কার রেসিং বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা হলেও বাংলাদেশে এটা তেমন পরিচিত ছিল না। তবে গত কয়েক বছর ধরে অভিকের হাত ধরে বেশকিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। কানাডায় পড়াশোনার সময় কার রেসিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করেন অভিক। কার রেসিংয়ে এখন তাকে নিয়ে বড় স্বপ্ন দেখে বাংলাদেশ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা