হোম > খেলা

বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এসেছেন তাসকিন!

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

লম্বা সময় পর গণমাধ্যমের সামনে তাসকিন আহমেদ। আবুধাবি টি-টেন লিগের পর আইএল টি-টোয়েন্টি খেলে দেশে ফিরে আজ প্রথমবার সংবাদমাধ্যমের সামনে আসেন। সেখানে কথা বলেন প্রয়াত কোচ মাহাবুব আলী জাকি ও আইএল টি-টোয়েন্টিতে খেলা প্রসঙ্গে।

ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে জানান বাড়তি আত্মবিশ্বাসের কথাও। তার মতে, দেশের বাইরের লিগে খেললে ক্রিকেটারদের বাড়তি আত্মবিশ্বাস তৈরি হয়। সেই আত্মবিশ্বাসটা বিপিএলে কাজে লাগাতে মরিয়া হয়ে আছেন তিনি।

বেশ কয়েকবারই দেশের বাইরের লিগে সুযোগ পেয়ে খেলতে পারেননি তাসকিন আহমেদ। প্রতিবারই অনাপত্তিপত্র জটিলতার কারণে খেলা হয়নি তার। বিভিন্ন লিগে খেলার অনাপত্তিপত্র পেলে তা খেলায় প্রভাব রাখে বলে জানান তাসকিন। তার কথায়, ‘ভিন্ন ভিন্ন কোচিং প্যানেল থাকে এবং সবাই সবার অভিজ্ঞতা ভাগাভাগি করে। যা নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হবে। বোর্ডকে ধন্যবাদ, তারা এনওসি দেওয়া শুরু করেছে।’

তিনি আরো যোগ করেন, ‘এটা আমাকে ভবিষ্যতে অনেক আত্মবিশ্বাস এনে দেবে। যাতে আমি আরো ভালো করতে পারি। পেশাদারিত্বসহ সবকিছু অনেক সুন্দর ছিল এখানে। তো এই জিনিসগুলা থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করছি, আমি নিশ্চিত এটা ভবিষ্যতে কাজে লাগবে।’

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ