হোম > খেলা

দুর্দান্ত প্রত্যাবর্তনে কাজাখস্তানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসে প্রথম পয়েন্টের দেখা পেল বাংলাদেশ নারী হকি দল। শুরুতেই এগিয়ে গিয়ে পরে ৩-১ গোলে পিছিয়ে পড়েছিল লাল-সবুজের মেয়েরা। কিন্তু শেষ কোয়ার্টারে দারুণ প্রত্যাবর্তনে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচে কাজাখস্তানের ভিক্টোরিয়া লোবানোভা হ্যাটট্রিক করলেও শেষ হাসি হাসতে দেননি বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের আগের তিন ম্যাচের ফল ছিল হতাশার; চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হার। তাই শক্তিশালী কাজাখস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল নিজেদের সামর্থ্য প্রমাণের আরেকটি সুযোগ।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে এশিয়ান গেমসের নারী হকির পুল ‘এ’-এর ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও কাজাখস্তান। ম্যাচের শুরু থেকেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে থাকে বাংলাদেশ। মাত্র ২ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন রিয়া। ফলে প্রথম কোয়ার্টার শেষ হয় বাংলাদেশের ১-০ লিডে।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে কাজাখস্তান। ২১ মিনিটে ভিক্টোরিয়া লোবানোভা গোল করে সমতা ফেরান। ফলে বিরতিতে দুই দল ছিল ১-১ সমতায়। তৃতীয় কোয়ার্টারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় কাজাখস্তান। ৩২ মিনিটে লোবানোভা নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। পাঁচ মিনিট পর, ৩৭ মিনিটে আবারও বাংলাদেশের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

৩-১ গোলে পিছিয়ে পড়ে তখন কঠিন অবস্থায় বাংলাদেশ। কিন্তু শেষ কোয়ার্টারে বদলে যায় ম্যাচের চিত্র। ৪০ মিনিটে আক্তার গোল করে ব্যবধান কমিয়ে আনেন ৩-২। এরপর বাংলাদেশের আক্রমণ আরও ধারালো হয়। অবশেষে ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অর্পিতা পাল গোল করে সমতা ফেরান। ৩-৩ হওয়ার পর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি।

বাংলাদেশের পরের ম্যাচ ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের