হোম > খেলা

কুয়েস্তা এখন শতাব্দীর সর্বকনিষ্ঠ কোচ

স্পোর্টস ডেস্ক

গত সপ্তাহে ক্রিশ্চিয়ান চিভু পদত্যাগ করার পর থেকেই শূন্য ছিল পারমার প্রধান কোচের পদটি। সে শূন্য পদে কার্লোস কুয়েস্তাকে বসিয়েছে ইতালিয়ান সিরি’এর ক্লাবটি। তাতেই প্রায় এক শতাব্দীর মধ্যে ইতালির শীর্ষ লিগের সর্বকনিষ্ঠ কোচ বনে গেছেন ২৯ বছর বয়সী কুয়েস্তা।

পারমার সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন কুয়েস্তা। চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ থাকছে এই স্প্যানিশ কোচের সামনে। এমনটাই জানানো হয়েছে পারমার পক্ষ থেকে। এর আগেও ইতালিতে কোচিং করিয়েছেন তিনি। দুই বছর জুভেন্টাস অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ ছিলেন কুয়েস্তা। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের যুব দলগুলোর সাথেও কাজ করেছেন তিনি।

ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়েও কাজ করার দারুণ অভিজ্ঞতা আছে কুয়েস্তার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে গত পাঁচ বছর সহকারী কোচের ভূমিকায় ছিলেন তিনি। যদিও প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে দেখা যাবে তাকে।

ইতালির শীর্ষ লিগের দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোচ বনে গেছেন কুয়েস্তা। এই তালিকায় সবার ওপরে আছেন এলিও লোসচি। ১৯৩৯ সালে ট্রিয়েস্টিনার খেলোয়াড় কাম কোচ হিসেবে অভিষেকের সময় তার বয়স ছিল ২৯ বছর, ৯ মাস, ২০ দিন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা