হোম > খেলা

রংপুরের বিপক্ষে সিলেটের রান পাহাড়

রনি-জাকিরের ফিফটির পর শেষের ঝড়

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ২০৫ রানের পুঁজি পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রনি তালুকদার ও জাকির হাসানের অর্ধশতকে ভর দিয়ে এই পুঁজি পেয়েছে স্বাগতিকরা। ফিফটি না করলেও সিলেটের বিশাল পুঁজিতে কোনো অংশে অবদান কম নয় অ্যারন জোন্স ও জাকের আলি অনিকের।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন রনি। শেখ মাহেদি হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে খেলেন ৫৪ রানের ইনিংস। এই ওপেনারের ৩২ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৩ ছয়ের মারে।

৩৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন জাকির। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন জোন্স ও জাকের। ১৯ বলে ৩৮ রান করেন জোন্স। জাকেরের ব্যাট থেকে আসে ২০ রান। মাত্র ৫ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। রংপুরের হয়ে ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া মাহেদি ও আকিফ জাভেদের শিকার ১টি করে উইকেট।

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে