হোম > খেলা

মমিনুলের আক্ষেপের দিনে আবাহনীর সহজ জয়

স্পোর্টস রিপোর্টার

ডিপিএলে কিছুক্ষণ আগেই লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চির প্রতিদ্বন্দ্বী দলের মতো আবাহনী লিমিটেডের জয়টাও নিশ্চিত ছিল। কেবলমাত্র দেখার বাকি ছিল জয়ের ব্যবধান। সে অপেক্ষা শেষ হয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনীর ৮০ রানের জয়ে। দলের জয়ের দিনে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মমিনুল হক সৌরভ।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে মমিনুল ও মোহাম্মদ মিঠুনের ফিফটিতে স্কোরবোর্ডে ৩১০ রান তোলে আবাহনী। ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মমিনুল। ৭৪ বল খেলেন তিনি। ৭১ রানের ইনিংস খেলেন মিঠুন। ২৮ রান এনে দেন মাহফুজুর রাব্বি।

জবাবে ২৩০ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক মাইশুকুর রহমান। মিজানুর রহমানের অবদান ৪৫ রান। অলক কাপালির ব্যাট থেকে আসে ৩৩ রান। এছাড়া ২০ রান করেন ইমতিয়াজ হোসেন।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি

ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র, শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল ম্যানসিটি

ভালভার্দের জোড়া গোলে এলচেকে উড়িয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

জয় যার সিরিজ তার

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ওয়ানডেসহ আরও যত খেলা

আজীবন সম্মাননা পাচ্ছেন দ্রাবিড়-বিনি-মিতালি

অলিম্পিক গেমসে নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প

মাঠ সংকটে নতুন উদ্যোগ সরকারের

সেই রান আউট নিয়ে সালমান যা বলছেন