হোম > খেলা

২৪২ কোটি টাকা পাচ্ছে জতার পরিবার

স্পোর্টস ডেস্ক

অনেক দিন ধরেই লিভারপুলের হয়ে দ্যুতি ছড়িয়ে যাচ্ছিলেন দিয়োগো জতা। ২০২২ সালে এসে করেছিলেন চুক্তি নবায়ন। লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছিলেন জতা। তার মানে পর্তুগিজ ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ বাকি ছিল আরো দুই বছর।

ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অ্যানফিল্ড শিবিরে জতা সপ্তাহে বেতন পেতেন এক লাখ ৪০ হাজার পাউন্ড। বছরে যেটা প্রায় ৭২ লাখ পাউন্ড। বোনাস বাদ দিয়ে শুধু পারিশ্রমিক হিসেবে বাকি দুই বছরে প্রায় এক কোটি ৪৫ লাখ পাউন্ড (প্রায় ২৪২ কোটি ৪৫ লাখ টাকা) পেতেন জতা। এই পরিমাণ অর্থ তার পরিবারের হাতে তুলে দেওয়ার চিন্তা-ভাবনা করছে লিভারপুল। এমনটা নিশ্চিত করেছে পর্তুগালের সংবাদমাধ্যম ‘রেকর্ড’।

ডোপ সেবনে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভারত

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল

আলকারাজ-সাবালেঙ্কা-ইয়ামালের হাতে ‘অস্কার’

বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ক উন্নয়নে উদ্যোগ

বক্সিংয়ের মহী আর নেই

প্রথম দিনে বোলারদের আধিপত্য

নারী ফুটবল দলের র‌্যাংকিং অপরিবর্তিত

মোস্তাফিজ-তাসকিন-নাহিদ বিশ্রামে

নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে খেলবে না ইরান

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়নে উদ্যোগ