হোম > খেলা

এই ম্যাচসেরার কোনো দাম নেই: স্টোকস

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার টেস্টে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল ইংল্যান্ড। কিন্তু শেষ দিন অবিশ্বাস্য ব্যাটিংয়ে ইংলিশদের জয়ের আশা মাটি করে জয় সমতূল্য ড্র করে ভারত। তাই ম্যাচসেরা হয়েও মন ভরছে না স্বাগতিক অধিনায়ক বেন স্টোকসের।

১৭৪ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে ভারত। তখনো ১৩৭ রানে পিছিয়ে ছিল তারা। শেষ দিনের শুরুতেই ব্যক্তিগত ৯০ রানে বিদায় নেন লোকেশ রাহুল। সেঞ্চুরির পর ১০৩ রান করে ফেরেন শুভমান গিল। তখন মনে হচ্ছিল হারটা কেবল সময়ের অপেক্ষা সফরকারীদের জন্য। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। পঞ্চম উইকেটে ২০৩ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দলের হার ঠেকান এই দুইজন। সুন্দর ১০১ ও জাদেজা ১০৭ রানে অপরাজিত থকেন।

এই জয়ে সিরিজে টিকে থাকল ভারত। ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে চাইলে শেষ টেস্ট জিততেই হবে ভারতকে।

ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে আমার কাছে খেলার ফলটাই গুরুত্বপূর্ণ। ম্যাচ জিততে পারলে এই পুরস্কারের আমার কাছে গুরুত্ব পেতো। যেহেতু জিততে পারিনি তাই এটার কোনো দাম নেই। ভারতকে হারানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’

প্রতিপক্ষের প্রশংসা করে স্টোকস বলেন, ‘জাদেজা ও সুন্দর যেভাবে ব্যাটিং করেছে সেটা এক কথায় অসাধারণ। দুই একবার মনে হয়েছিল জেতার সুযোগ তৈরি হয়েছে। ভারতের এই দলটাকে হারানো কঠিন। ওরা সেটাই প্রমাণ করে দিলো।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা