হোম > খেলা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

স্পোর্টস রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারা। এই তালিকায় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম থেকে শুরু করে হালের শরিফুল ইসলামরাও আছেন। বিজয় দিবস উপলক্ষে জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম লেখেন, ‘লাল-সবুজের পতাকায় লেখা আছে সাহস, ত্যাগ আর স্বাধীনতার ইতিহাস। ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে শ্রদ্ধা জানাই সেসব বীরকে, যাদের রক্তে রচিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। বিজয় দিবসের শুভেচ্ছা।’

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড পেইজে লেখেন, ‘আমার চেতনা, আমার বিশ্বাস, আমার পুরো সত্তাজুড়ে আছে এই দেশ। এই দেশেই জন্ম, এই দেশেই হোক শেষ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সব বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা ও দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।’ অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেইজে লেখেন, আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি দোয়া করি আল্লাহ আমাদের দেশকে নিরাপদ রাখুন এবং সবাইকে সাহায্য করুন। আমি একজন গর্বিত বাংলাদেশি। মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম।’

জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘বিজয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাক বাংলাদেশ।’

বিজয় দিবসের শুভেচ্ছায় আরেক পেইস সেনসেশন তাসকিন আহমেদ লিখেছেন, ‘বিজয়ের শুভেচ্ছা। যাদের ত্যাগে লাল-সবুজের পতাকা উড়ছে আজ, সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’ জাতীয় দলের তরুণ ওপেনার তানজীদ হাসান তামিম লেখেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’ এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন ইমরুল কায়েস, লিটন দাস ও সাবেক তারকা শাহরিয়ার নাফিস।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান