হোম > খেলা

জুটি ভেঙে বাংলাদেশের স্বস্তি

স্পোর্টস রিপোর্টার

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে বোলিং করছে নিগার সুলতানা জ্যোতিরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। দলীয় ৬ রানে সারাহ ফোর্বসকে হারায় আইরিশরা। রান আউটের ফাঁদে পড়ার আগে ৪ রান করেন এই ওপেনার। সে ধাক্কা সামাল দেন গ্যাবি লুইস ও এমি হান্টার।

দ্বিতীয় উইকেটে ৫০ রান তোলেন এই দুই ব্যাটার। জান্নাতুল ফেরদৌসের করা ইনিংসের ১৪তম ওভারে লুইস প্যাভিলিয়নের পথ ধরলে এই জুটি ভাঙে। আউট হওয়ার আগে ২৪ রান করেন লুইস।

বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে হারিয়েছে সারোয়ার ইমরানের শিষ্যরা। বিপরীতে বিশ্বকাপে উঠার মিশনে শুরুটা খুবই বাজে হয়েছে আয়ারল্যান্ডের। নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ইউরোপের দলটি। তাই আজ বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই আইরিশ মেয়েদের জন্য।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন