হোম > খেলা

তামিমের দাবি এক পক্ষকে দুর্বল করতেই এই সিদ্ধান্ত

১৫ ক্লাব প্রসঙ্গ

স্পোর্টস রিপোর্টার

বিসিবি নির্বাচনের খসড়া তালিকা থেকে বাদ পড়েছে অনিয়মের দায়ে অভিযুক্ত ১৫ ক্লাবের নাম। খসড়া তালিকা প্রকাশের সময় সকল কাগজপত্র নিয়ে আপত্তি জানাতে বলেছি বিসিবি নির্বাচনের নির্বাচন কমিশন। সেই অনুযায়ী গত পরশু আপত্তি জানায় ১৫ ক্লাবের কাউন্সিলররা। গতকাল হয়েছে এর শুনানি। সেই শুনানি শেষে গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি তামিম ইকবাল জানান, এক পক্ষকে দূর্বল করতেই এই ক্লাবগুলোর কাউন্সিলর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

গতকাল দুপুরে আপত্তির শুনানিতে অংশ নিতে বিসিবিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে আসেন তামিম ইকবাল। শুনানি শেষে বিসিবির বর্তমান পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তামিম বলেন, ৩০০ ক্রিকেটারের বিষয় চিন্তা করে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছেন। এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘এখানে ১৫টা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, আপনার ৩০০টা ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। এই ১৫টা ক্লাব রেগুলারলি ক্রিকেট খেলে, বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে এবং প্রত্যেকটা প্লেয়ারদেরকে পেমেন্ট করে। ওই টাকা দিয়েই কিন্তু তাদের একটা বছরের ৭০-৮০% আয় হয়। আর তাদের প্লেয়ারদের সাথে তাদের পরিবারেরও জড়িত।’

তিনি আরও জানান, একটি পক্ষ নিজেদের ইচ্ছা পূরণের জন্য ক্লাবগুলোর ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এ নিয়ে তামিমের ভাষ্য, ‘এটা ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ৩০০টা ক্রিকেটারের লাইফের সাথে খেলা শুরু করলেন।’

এইদিকে দুদক ক্লাবগুলোকে নিয়ে তদন্তের সুপারিশ করেছিল। তবে এখনও ক্লাবগুলোকে নিয়ে কোন তদন্ত শুরু করেনি বিসিবি। এই ব্যাপারে তার ভাষ্য ছিল, ‘এই ১৫টা ক্লাব নিয়ে যে ইস্যু ছিল, ইস্যুটা তো লাস্ট ছয়-সাত মাস ধরে অনগোয়িং ইস্যু।’ ক্লাবগুলো নিয়ে দ্বিধা থাকলে কেন কাউন্সিলর ফরম দেওয়া হলো এই প্রশ্নও তোলেন তামিম। তিনি বলেন, ‘আপনাদের যদি কোনো অবজেকশন থাকতো, তাহলে আপনারা কাউন্সেলর ফর্মটা দিলেন কেন?’

নির্বাচন কমিশনের প্রতি তামিম কী বলেছেন, সেই ব্যাখ্যায় বলেন, ‘যেহেতু এটা ক্রিকেট বোর্ডের কথা, ক্রিকেটের কথা, অনেক সময় ল-এর উপরে গিয়েও অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে। আর যেহেতু এখানে ৩০০টা ক্রিকেটার এবং তাদের পরিবার জড়িত, আপনারা জিনিসটা খুব বুঝে-শুনে, যেটা রাইট ওইভাবে করেই কথাটা বলবেন।’’

এছাড়া তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা দিয়েছিলেন সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহ। এ ব্যাপারে তামিমের ভাষ্য, ‘চিঠিতে উল্লেখ করা আছে যে আমি ওল্ড ডিওএইচএস-এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ উপরে যান, গিয়ে ওল্ড ডিওএইচএস-এর কমিটিটা খুঁজে বের করে দেখেন আমি আছি কি নাই।’

বিসিবি নির্বাচন নিয়ে তিনি আরও জানান, কাউন্সিলরশিপ থাকবে কি না এই ব্যাপারেও তিনি নিশ্চিত নন। কারা তার বিরুদ্ধে বাধা হয়ে আসছে সেটাও নিশ্চিত বলে জানান তামিম ইকবাল।তাদের উদ্দেশে তার ভাষ্য ছিল, নোংরামি বন্ধ করুন।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের