হোম > খেলা

ডি ককের সেঞ্চুরিতে সমতায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা সেভাবে রাঙাতে পারেননি কুইন্টন ডি কক। তবে অপেক্ষাটা দীর্ঘায়িত হলো না। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই চেনা ফর্মে ফিরলেন অভিজ্ঞ প্রোটিয়া ওপেনার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে প্রোটিয়ারা। তাতে সিরিজের ফয়সালা গড়িয়েছে শেষ ম্যাচে।


ফয়সালাবাদে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর বিপর্যয় কাটিয়ে সাইম আইয়ুবের ৫৩, সালমান আলীর আঘার ৬৯ ও মোহাম্মদ নাওয়াজের ৫৯ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে পাকিস্তান। জবাবে লুয়ান ডি প্রিটোরিয়াস ৪৬ ও টনি জর্জি ৭৬ রান করে আউট হলেও ৫৯ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নোঙ্গর করে মাঠ ছাড়েন ডি কক (১২৩*)।


রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই ৮১ রান তোলেন প্রিটোরিয়াস ও ডি কক। এরপর প্রিটোরিয়াস ৪০ বলে ৪৬ করে বিদায় নিলে জর্জিকে (৬৩ বলে ৭৬) নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ডি কক। এরপর জর্জি আউট হলেও বাকি পথটা ম্যাথু ব্রিজকের (২১*) সঙ্গে পাড়ি দেন তিনি। ১১৯ বলে ৭ ছক্কা ও ৮ চারে ১২৩ রানে অপরাজিত থাকেন ডি কক। 


সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ৫০ ওভারে ২৬৯/৯ (সালমান ৬৯, নাওয়াজ ৫৯, সাইম ৫৩; বার্গার ৪/৪৬, পিটার ৩/৫৫, বোশ ২/৫৮)

দক্ষিণ আফ্রিকা : ৪০.১ ওভারে ২৭০/২ (ডি কক ১২৩*, জর্জি ৭৬, প্রিটোরিয়াস ৪৬; ফাহিম ১/৪০, ওয়াসিম ১/৪৮)

ফল : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ