হোম > খেলা

মাহমুদউল্লাহর ব্যাটে রংপুরের জয়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

আগের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ বলে এক রানের দরকার ছিল রংপুর রাইডার্সের জন্য। সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। সিলেট টাইটান্সের বিপক্ষে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি।

সিলেটের বিপক্ষে ১৬ বলে ৩৪ রানের এক দারুণ ইনিংস খেলে নিশ্চিত করে দেন রংপুরের জয়। এছাড়া ২৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন কাইল মায়ার্স। সিলেটের হয়ে ইথান ব্রুকস-খালেদ আহমেদরা একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেনের ৪৬ ও ইথান ব্রুকসের ৩০ বলে ৩১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান তোলে সিলেট টাইটান্স। রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নেন। এই ম্যাচটা জয় পাওয়াটা কঠিন হয়ে পড়ে রংপুরের জন্য। শেষ পর্যন্ত রিয়াদের দারুণ ব্যাটিংয়ে নিশ্চিত হয় রংপুরের জয়।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট টাইটান্স: ১৪৪/৮, ২০ ওভার (আফিফ ৪৬, ব্রুকস ৩২, ফাহিম ৩/১৮)।

রংপুর রাইডার্স: ১৪৫/৪, ১৮.৫ ওভার (লিটন ৩৫, রিয়াদ ৩৪, ব্রুকস ১/১৩)।

ফল: রংপুর ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ।

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

রাফিনের বিধ্বংসী বোলিংয়ে একতরফা জয় বরগুনা জেলা স্কুলের

স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেও সেমিফাইনালে আর্সেনাল

রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন

বিশ্বকাপের আগে আইনি মারপ্যাঁচে মেসি

টিভিতে পিএসএলসহ ইউরোপা লিগের যত খেলা

আবেদন মিন্টুর, মারুফের ‘না’

ওপেনিংয়ে থিতু সাইফ-তানজিদ

বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্য, উইজডেনের রিপোর্টে চাঞ্চল্য

ক্রিকেটের ক্লাব বিশ্বকাপ দেখতে চান স্মিথ