হোম > খেলা

আবার প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং

স্পোর্টস রিপোর্টার

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে প্রশ্নবিদ্ধ হয়েছিল আরাফাত সানির বোলিং অ্যাকশন। সেবার বিশ্বকাপের মাঝপথে তাকে ফেরত আসতে হয়েছিল। ওই ঘটনার পর প্রায় ৯ বছর পর আবার প্রশ্নবিদ্ধ হয়েছে সানির বোলিং অ্যাকশন। বিপিএলের লিগপর্বের শেষ ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন দুই অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রবীন্দ্র উইমালাসিরি।

আরাফাত সানির বোলিং প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে আরাফাত সানিকে পরীক্ষা দিতে হবে। এর আগ পর্যন্ত তার বোলিং করতে কোনো সমস্যা নেই।’

ওই অনুযায়ী শনিবারের মধ্যে আরাফাত সানিকে বোলিং পরীক্ষা দিতে হবে। বিপিএল ফাইনালের আগ পর্যন্ত বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন না সানি। ফাইনালের পর বিসিবির তত্ত্বাবধনে তার এই পরীক্ষা হবে।

টিভিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচের সঙ্গে আরও যত খেলা

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব

দলে নেই কোনো প্রবাসী ফুটবলার

বিশ্বকাপ মঞ্চের ‘অপূর্ণতা’ লেভা-দোন্নারুম্মা-ওসিমেনরা

টিকিট, ভিসা আর নিষেধাজ্ঞায় ‘বন্দি’ ফুটবলের মহোৎসব

যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় ইরানের বিশ্বকাপ বেজক্যাম্প

তিন ম্যাচ জয়ের আশায় বিশ্বকাপে বাংলাদেশ

লুসাইলের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সৌদি আরবের

শেষ ম্যাচে আবেগ আর জয়ের মিশেলে স্মরণীয় রাত রিয়াল মাদ্রিদের

লেভান্ডভস্কির বিদায়ী ম্যাচে হার বার্সেলোনার