হোম > খেলা

শাইনপুকুরের অবনমন

স্পোর্টস রিপোর্টার

রেলিগেশন লিগের দুই ম্যাচের একটিতেও জয় পায়নি শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্ব পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি এবার নেমে গেল প্রথম বিভাগে। গতকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৬ উইকেটে হেরে অবনমন নিশ্চিত করে দলটি। গতকাল মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে মিনহাজুল আবেদিন সাব্বিরের ৫৯ রানে ভর করে ১৮০ রানের সংগ্রহ পায় শাইনপুকুর। ব্রাদার্সের হয়ে রাহাতুল ফেরদৌস ৩৭ রানে নেন তিন উইকেট। এ ছাড়া সুমন খান ও সালাউদ্দিন শাকিল দুটি করে উইকেট নেন। ১৮১ রানের জবাবে ভর করে জাহিদুজ্জামান খানের ৮৬ ও মিজানুর রহমানের ৬৯ রানে ভর করে জয় নিশ্চিত করে ব্রাদার্স ইউনিয়ন। শাইনপুকুরের হয়ে বিএম আনোয়ার হোসেন ২৬ রানে দুই উইকেট নেন।

ডোপ সেবনে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভারত

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল

আলকারাজ-সাবালেঙ্কা-ইয়ামালের হাতে ‘অস্কার’

বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ক উন্নয়নে উদ্যোগ

বক্সিংয়ের মহী আর নেই

প্রথম দিনে বোলারদের আধিপত্য

নারী ফুটবল দলের র‌্যাংকিং অপরিবর্তিত

মোস্তাফিজ-তাসকিন-নাহিদ বিশ্রামে

নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে খেলবে না ইরান

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়নে উদ্যোগ