হোম > খেলা

১৮ বলেও ওভার শেষ করতে পারলেন না হেস্টিংস

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে নিজেদের সবশেষ ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তা পায়নি অস্ট্রেলিয়া। ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা। লজ্জার হারের পাশাপাশি এদিন আরো একটি বাজে অভিজ্ঞতা হয়েছে অজিদের। সেই অদ্ভুত ও বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন জন হেস্টিংস।

লেস্টারের গ্রেস রোডে আগে ব্যাট করে সাইদ আজমলের বোলিং তোপে পড়ে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ৭৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তানের লেজেন্ডসরা। পাকিস্তানের এই জয়টা আরেকটু বিলম্বিত হতে পারতো। সেটা হয়নি হেস্টিংসের ওয়াইড কাণ্ডের কারণে।

ইনিংসের সপ্তম ওভার শেষে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫৫ রান। অষ্টম ওভারে হেস্টিংসকে বোলিংয়ে আনেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেট লি। কিন্তু সে ওভার আর শেষ করতে পারেননি হেস্টিংস। সে ওভারে ১২টি ওয়াইডের পাশাপাশি একটি নো বল করেন সাবেক এই পেসার। ওয়াইডের মিছিলে বৈধ ডেলিভারি করেন পাঁচটি। হেস্টিংসের করা শেষ ওয়াইডের সাথেই সাথেই পাকিস্তানের জয় নিশ্চিত হয়। তাই শেষ বলটি করতে হয়নি হেস্টিংসকে।

হেস্টিংস একের পর এক ওয়াইড দেওয়ায় বিরক্তি প্রকাশ করেন পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। সে সময় ব্রেট লিকে হাত দিয়ে মুখ লুকাতে দেখা যায়। সবচেয়ে নাজেহাল ছিল আম্পায়ারের অবস্থা। ওয়াইড, নো, লেগ বাই, চারের জন্য বারবার হাত উঠাতে হয়েছে আম্পায়ারকে।

হেস্টিংসের বিব্রতকর এই ওভারের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন আজমল। ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেন সাবেক এই তারকা স্পিনার।

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের রিয়াল-বেনফিকার লড়াই

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সাফ গেমস ঘিরে টিটির প্রত্যাশা

‘সুপার সাব’ সেসকোতে উদ্ধার ম্যানইউ

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই