সিরিজের প্রথম ওয়ানডে
ওয়েলিংটনে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা। লঙ্কানদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে মিচেল সান্টনারের দল।
বেসিন রিজার্ভে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৪৩.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় সফরকারী শিবির। তাদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন আভিস্কা ফার্নান্দো। ৩৬ রান করেন জানিথ লিয়ানাগে। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৫ ও চামিন্দু বিক্রমসিংহের ব্যাট থেকে আসে ২২ রান। ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন ম্যাট হেনরি। জ্যাকব ডাফি ও নাথান স্মিথের শিকার ২টি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২৬.২ ওভারেই জয় পায় নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে ৯৩ রান তোলেন উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। ৪৫ রান করে রবীন্দ্র ফিরে যান। মার্ক চাপম্যানকে নিয়ে বাকি কাজটুকু সারেন ইয়ং। ৯০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। তার সঙ্গী চাপম্যান অপরাজিত থাকেন ২৯ রানে। স্বাগতিকদের পতন হওয়া একমাত্র উইকেটটা নেন বিক্রমসিংহে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৭৮/১০ (৪৩.৪ ওভার)
ফার্নান্দো ৫৬, লিয়ানাগে ৩৬
হেনরি ৪/১৯
নিউজিল্যান্ড: ১৮০/১ (২৬.২ ওভার)
ইয়ং ৯০*, রবীন্দ্র ৪৫
বিক্রমসিংহে ১/২৮
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।