হোম > খেলা

লিভারপুলেই থেকে গেলেন সালাহ

জল্পনা-কল্পনার অবসান

স্পোর্টস ডেস্ক

মোহাম্মদ সালাহ’র সঙ্গে লিভারপুলের চুক্তি ছিল চলমান মৌসুম পর্যন্ত। তাই গত কয়েক মাস ধরেই মিশরীয় ফরওয়ার্ডের ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা চলছিল ফুটবলপাড়ায়। অবশেষে এই ইস্যুতে সব আলোচনার সমাপ্তি ঘটল। লিভারপুলেই থেকেই গেলেন সালাহ।

একাধিক ইউরোপিয়ান গণমাধ্যমের জানায়, সালাহকে ঘিরে পরিকল্পনা সাজিয়েছে সৌদি প্রো লিগের বেশ কিছু ক্লাব। তারকা ফুটবলারের গন্তব্য হতে পারে স্প্যানিশ লা লিগার কোনো ক্লাব, এমন কথাও শোনা গেছে। যদিও এর কোনোটাই বাস্তবে রুপি নিলো না। লিভারপুলের সঙ্গে নতুনকরে দুই বছরের চুক্তি করেছেন সালাহ। এক বিবৃতিতে মার্সিসাইডের ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে।

চুক্তি নবায়নের পর ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সালাহ বলেন, ‘লিভারপুলে খেলা উপভোগ করতে পারব। এখানে আমাদের শিরোপা জয়ের সুযোগ আছে। তাই নতুন চুক্তি করেছি। এটা আমার কাছে দারুণ বিষয়। আমি এই ক্লাবে সেরা সময়গুলো পার করেছি। ইতোমধ্যে লিভাপুলের হয়ে আট বছর খেলেছি। এখন সেটা ১০ বছরে পৌঁছাবে।’

সালাহ আরও বলেন, ‘ভক্তদের উদ্দেশ্যে বলছি, লিভারপুলে থাকতে পেরে আমি অনেক খুশি। আমি বিশ্বাস করি, এখানে একসঙ্গে অনেক শিরোপা জিততে পারব। আগামী দিনগুলোতে আমরা আরও শিরোপা জিততে যাচ্ছি।’

ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুরু

ডারবানে প্রোটিয়াদের পেসারদের দাপট, অস্ট্রেলিয়া ১৮৭/৬

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

আরও ভালো হতে পারত- সাদমানের আক্ষেপ

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

আক্ষেপ নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা