হোম > খেলা

মোহামেডানের জয়রথ অব্যাহত

মিরাজের অলরাউন্ড নৈপুন্য

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয়রথ অব্যাহত আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। নিজেদের সবশেষ ম্যাচে শনিবার (১৫ মার্চ) লিজেন্ডস অব রুপগঞ্জকে ৯৪ রানে হারিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি। এটা তাদের টানা চতুর্থ জয়। দলের এই জয়ের দিনে অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেহেদি হাসান মিরাজ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই তারকা ঠাসা দল মোহামেডান ও রুপগঞ্জের মধ্যকার দারুণ একটি লড়াই দেখার অপেক্ষায় ছিল ভক্তরা। কিন্তু মাঠের খেলায় সে প্রত্যাশা মেটেনি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রানের পুঁজি পায় মোহামেডান। সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪২ রান। রনি তালুকদারের অবদান ৩৬ রান। এছাড়া ২৫ রান এনে দেন মিরাজ।

লক্ষ্য তাড়ায় ১৫৯ রানে অলআউট হয় রুপগঞ্জ। দলটির হয়ে ৪৩ রানের ইনিংস খেলেন মাহাদি হাসান। ২৫ রান করেন জাকের আলি অনিক। ১৪ রান আসে আফিফ হোসেনের ব্যাট থেকে। ৩৮ রানে ৪ উইকেট নেন মিরাজ।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?