হোম > খেলা

কুর্মিটোলায় অ্যামেচার গলফ, শিরোপার স্বপ্ন বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৫ শুরু হচ্ছে ১৬ ডিসেম্বর। বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের অ্যামেচার গলফারদের লড়াই বসবে ‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ কোর্সে। মহান বিজয় দিবসে এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ গলফ ফেডারেশন, পাওয়ার্ড বাই ভিভো বাংলাদেশ। এ আসরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের ৩৯তম আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান। ইতোমধ্যে পাকিস্তান, আফগানিস্তানসহ অধিকাংশ দেশের গলফাররা ঢাকায় পৌঁছেছেন।

বাংলাদেশের কোচ নাদিম হোসেন সোহেলের চোখ শিরোপা জয়ে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে তিনি বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। অনেক দিন থেকেই গলফাররা কঠোর অনুশীলন করছেন। এটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। অনেক বিদেশি গলফার থাকবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এ কথা বলতে পারি, নারী এবং পুরুষ দুই বিভাগেই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা