হোম > খেলা

শ্রীলঙ্কার কাছে হারল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

কলম্বোতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে স্বাগতিক লঙ্কানরা জিতেছে ১৯ রানে। স্পিন বান্ধব উইকেটে শুরুতে ব্যাটিংয়ে নেমে ২৭১ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে বেন ডাকেট (৬২) ও জো রুটের (৬১) ফিফটিতে সফরকারীরা থেমে যায় ২৫২ রানে।

দুর্দান্ত ব্যাটিংয়ে ১১ চারে ৯৩ রানের হার না মানা ইনিংসে শ্রীলঙ্কাকে লড়াকু পুঁজি এনে দেন কুশল মেন্ডিস। ১ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন দুনিথ ওয়েলালাগে। পরে বল হাতে ২ উইকেট শিকার করে হন ম্যাচ সেরা। মেন্ডিসকে ভালো সঙ্গ দিয়েছেন জানিথ লিয়ানাগে। তাদের দুজনের ব্যাটিংয়ের ওপর ভর করে দুইশ ছাড়িয়ে যায় লঙ্কানদের স্কোর। দুই ছক্কা ও পাঁচটি চারে ৫৩ বলে ৪৬ রান করে ফেরেন লিয়ানাগে। তাতে ৮৮ রানের জুটি ভাঙেন রশিদ।

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

ম্যাকাই টেস্টের যত রেকর্ড

ঢাকায় আসতে পারে ব্রাজিল ফুটবল দল

পাডিক্কালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

অলিম্পিক চ্যাম্পিয়নের সঙ্গে রোবটের টেবিল টেনিস লড়াই